ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঈদ শেষে রাজধানীতে ফিরল যত সিম

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৮, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঈদ শেষে রাজধানীতে ফিরল যত সিম

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বাইরে যাওয়াদের মধ্যে ৬১ লাখ ১৩ হাজার ৪২টি সিম ফিরেছে। গত ৯দিনে রাজধানী ঢাকা ছেড়েছিলেন এক কোটি ৩৯ লাখ ৯০ হাজার ২৫২টি সিমের ব্যবহারকারী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ, একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন বিভিন্ন অপারেটরের ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ সিমের গ্রাহকরা রাজধানী ছাড়ে। ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছাড়েন। ওদিন বিভিন্ন কোম্পানির ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ সিম ব্যবহারকারী রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় যান বলেও জানান তিনি ।

সূত্র: আর টিভি