ঢাকাসোমবার , ১১ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঈদের বাজার নিয়ে স্বস্তিতে ব্যবসায়ীরা

admin
এপ্রিল ১১, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদের বাজার নিয়ে স্বস্তিতে ব্যবসায়ীরা

শাহ আলম, গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি : গত দুই বছর ধরে ঘরবন্দি ঈদ উদযাপন করতে হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের। তবে এ বছর করোনা নিয়ন্ত্রণ থাকায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতা সমাগম ও বেচাকেনা বাড়তে শুরু করেছে। এ জন্য ঈদ বাজার নিয়ে স্বস্তি প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আশা গত দুই বছরে ব্যবসায় যে ক্ষতির মুখে পড়েছে তা কিছুটা হলেও এ বছর লাঘব হবে। ব্যবসায়ী ও মার্কেট দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদে করোনা কমায় ভালো বিক্রির সম্ভাবনা দেখা দিচ্ছে।

বেচাকেনা ভালো হলে গত দুই বছরের ক্ষতির কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব হবে। তবে এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। ঈদের বাকি আরও ২০ দিনের মত। মাঝামাঝি সময় থেকেই ক্রেতাদের সমাগমের আশা দেখছেন ব্যবসায়ীরা।

রমজানের শেষদিকে বিক্রি ভালো হবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, সব দোকানেই নতুন নতুন কালেকশন দিয়ে দোকানের কর্নার সাজানো, যা ক্রেতাদের আকর্ষণ করছে। রমজান শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও দোকানগুলোতে ক্রেতার সমাগম ভালো।

জাফলংয়ের মামার বাজারের রবিউল ফ্যাশনের স্বত্বাধিকারি রবিউল আহমেদ বলেন, এবার ঈদ উপলক্ষে দোকানে নতুন নতুন কালেকশন এসেছে। কিন্তু এখনো বেচা-বিক্রি তেমন শুরু হয়নি। অধিকাংশ ক্রেতাই আসেন দেখতে। কেউ কেউ আবার পছন্দ হলে কিনছেনও।

লিজা ফ্যাশনের স্বত্বাধিকারি আব্দুলাহ বলেন, ক্রেতা মোটামুটি ভালোই আছে। মেয়েদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। এ বছর যেহেতু করোনা নেই; আশা করি বেচা বিক্রির কোনো সমস্যা হবে না। এবার ঈদের বাজারটা পুরোপুরি জমে উঠবে। এবার ভালোভাবে বেচা বিক্রি করতে পারলে গত দুই বছর করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে আশা করছেন তিনি।

স/এষ্