ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ তিন মাদককারবারী আটক

nayem ahmed
আগস্ট ২৭, ২০১৯ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ মিজানুর রহমান(৪২), জামাল হোসেন(৩৬) ও ইমন হোসেন ( ১৮) নামের তিন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন শত গ্রাম গাজাসহ তাদের আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই দেলোয়ার হোসেন আয়েশা পেট্রোল পাম্পের পাশে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আড়পাড়া গ্রামের মৃত মেহের আলী  মন্ডলের ছেলে মিজানুর রহমানকে,

উপজেলার হাসানহাটি থেকে ২শ গ্রাম গাজাসহ হাকিমপুর গ্রামের আনসার আলীর ছেলে জামাল হোসেনকে ও ১শ গ্রাম গাজাসহ আড়পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে ইমন হোসেনকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাস ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

স/এন