ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণাকারীদের শাস্তির দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণাকারীদের শাস্তির দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো ॥ বরিশালে ব্যাটারি চালিত ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মে) সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোড বাসদ কার্যালয়ে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক ফ্রন্ট নেতা ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সংগ্রাম পরিষদের ২টি মামলার পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ৫ জন বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক চলাচলের অনুমতি প্রদান করে।

উচ্চাদালতের এই আদেশের পর একটি পক্ষ এপ্রিলের শেষ সপ্তাহে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন নামে একটি সংগঠন সিটি করপোরেশন থেকে ইজিবাইকের লাইসেন্স দেয়ার কথা বলে বিভিন্ন এলাকায় মাইকিং করে শ্রমিকদের বিভ্রান্ত করছে।

এই সংগঠনের কতিপয় নেতা ও ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় শ্রমিকদের কাছে লাইসেন্স প্রদানের নামে অর্থ চাচ্ছে।

অথচ সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোন ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। সংবাদ সম্মেলনে নীতিমালা প্রনয়ন করে ইজিবাইকের লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় সংগ্রাম পরিষদের উপদেষ্টা জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের সংগঠক মানিক হাওলাদার, গোলাম রসুল, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স/এষ্