ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এর বিরুদ্ধে চাদাঁ দাবির অভিযোগ
ভালুকায় নির্মানাধীন ফ্যাক্টরীতে সন্ত্রাসী হামলা গুলি ভাংচুর
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী জামিরদিয়া গ্রামে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার (পিএলসি) ইন্ডাস্ট্রীতে চাঁদা না দেয়ায় ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলা ফাঁকা গুলি ও ভাংচুরের ঘটেছে ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা ও বিভিন্ন আলামত জব্দ করেছে।এ ঘটনায় নির্মাণাধীন কোম্পানীর সিনিয়র এডমিন শাহরিয়ার পারভেজ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০/৮০ জন কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায় বৃহস্পতিবার দুপুরে জামিরদিয়া গ্রামের বি এন পি নেতা আঃ রহিমের ছেলে সোহাগ, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম হাসান ডালিম এর নেতৃত্বে ৭০/৮০ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ফ্যাক্টরীতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা আর এম এস বিল্ডিং ঘর ও কেন্টিন ভাংচুর সহ গ্যাস সংযোগের মূল্যবান মালামাল লুট করে নেয়। এ সময় নিরাপত্তাকর্মী ও কর্মরত শ্রমিকরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। চারদিক থেকে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
নির্মাণাধীন কোম্পানীর সিনিয়র এডমিন শাহরিয়ার পারভেজ জানান অভিযোগে উল্লেখিত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে নানা রকম হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন তারা ২ কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় তারা ভাড়াটিয়া সন্ত্রাসী সহ হামলা চালায়। সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্রের ৩টি গুলিন খোসা পুলিশ উদ্ধার করেছেন।
এ বিষয়ে জানার জন্য হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন এর মোবাইলে বারবার ফোন দিয়ে রিসিফ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স/বি

