ঢাকামঙ্গলবার , ৭ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইউএনও মো: শাকিল আহমেদের দাপ্তরিক কাজে সন্তুষ্ট উপজেলাবাসী

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ৭, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ইউএনও মো: শাকিল আহমেদের দাপ্তরিক কাজে সন্তুষ্ট উপজেলাবাসী

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ গত ২৭ এপ্রিল যোগদান করেন। তিনি যোগদানের পর নিয়মিত ভাবে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এছাড়া তিনি নিয়মিত ভাবে অফিসে উপস্থিত থেকে সকল দাপ্তরিক কাজ তদারকি ও এলাকার উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় ইউ.পি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের মাধ্যমে এলাকার উন্নয়ন জন্য কি কি কাজ করা দরকার তার পরামর্শ গ্রহণ করে দ্রæত সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যোগাযোগ করে যাচ্ছেন। বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্ম নিবন্ধন সংক্রান্ত জটিলতা সারা দেশে চলমান রয়েছে।

তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে নিজে জন্ম নিবন্ধন কার্যক্রমটি তদারকি করে দ্রæত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করায় উপকারভোগীরা তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বিষয়ে প্রতিটি বাজারে মনিটরিংসহ অসাধু প্রক্রিয়ায় কোন ব্যবসায়ী মালের মজুদ না রাখা ও ক্রেতাদের নিকট নির্ধারিত মূল্যের বেশি দামে মালামাল বিক্রয় না করার জন্য পরামর্শ দেন। এ ধরনের কাজের জন্য ক্রেতা ও বিক্রেতা উভয়েই সন্তুষ্ট প্রকাশ করেন।

এ ব্যাপারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ মো: আসাদুজ্জামান খান সোহাগ বলেন, তিনি যোগদানের পর থেকেই উপজেলার দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু জানান, উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ একজন ভাল মনের মানুষ। তাহার নিকট যে কোন উন্নয়ন কাজ নিয়ে গেলে দ্রæত গতিতে সমাধান করার চেষ্টা করেন এবং তিনি বন্ধু সুলভ আচরণ করায় সকলের নিকট অল্প সময়ের মধ্যে সকলের মন জয় করে নিয়েছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম বলেন, আমরা আটপাড়াবাসী দীর্ঘদিন পরে একজন ভালো ও যোগ্য নির্বাহী অফিসার পেয়েছি। অল্প দিনে তাহার দাপ্তরিক কাজে আমার উপজেলাবাসী অত্যন্ত সুন্তুষ্ট। আমিও তাহার প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করে যাচ্ছি।

স/বি