ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

admin
ডিসেম্বর ৭, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

মোতালেব ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। নতুন সভাপতিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আগামী ৩ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

অনুষ্ঠানে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম ত্বোহা, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, অধ্যাপক ড. এ কে মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার ও অধ্যাপক ড. হামিদা খাতুন।

এছাড়াও লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল ও অধ্যাপক ড. হালিমা খাতুন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির বলেন, আমি আমার সহকর্মী ও স্যারদের সহযোগিতা পেলে বিভাগের ভিশন ও মিশন যথাযথভাবে পালন করতে পারবো বলে আশা রাখি।

স/অ