ঢাকাশুক্রবার , ১৩ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আলফাডাঙ্গা থানার জুয়া আইনের মামলা ৮ ঘন্টায় নিস্পত্তি 

abu naser
আগস্ট ১৩, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা থানার জুয়া আইনের মামলা ৮ ঘন্টায় নিস্পত্তি

আবু নাসের হুসাইন:

ফরিদপুরের পুলিশ সুপার এর দিক-নির্দেশনা ও সার্বিক তদারকির ফলে আলফাডাঙ্গা থানা পুলিশ  ৮ ঘন্টার মধ্যে জুয়া আইনের মামলা নিস্পত্তি করেছেন। গত বুধবার আলফাডাঙ্গা থানার এসআই মোঃ আজিজ শেখ, সঙ্গীয় এএসআই মোঃ রবিউল আলমসহ একটি পুলিশ টিম অভিযান চালিয়ে দুলাল সরদার (৩২),  পিতা- মৃত ফজর সরদার, মোঃ আরব আলী (৩৯), পিতা- মৃত মোতালেব হামজা সরদার (২৬), পিতা- মৃত খলিল সরদার, আকরাম সিকদার (৫৫), পিতা- মৃত লাল সিকদার,  সর্ব সাং- বুড়াইচ, ইকরাম তালুকদার (৫৯), পিতা- মৃত আঃ বারেক, সাং- শ্রিরামপুর,  সর্ব থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুরগনকে আটক করে।

এসময় আটককৃত আসামীদের দখল হতে একটি সাদা রংয়ের প্লাস্টিকের চটের তৈরী বস্তার পাটি, বিভিন্ন রংয়ের ৫২ (বায়ান্ন) পিচ তাস, নগদ সর্বমোট এক হাজার  ৫ শত ১০ টাকা উদ্ধার করে।  এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে পুলিশ। যার আলফাডাঙ্গা থানার মামলা নং- ০৬, তারিখঃ ১২/০৮/২০২১ খ্রিঃ ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা মূলে রুজু হয়। মামলা রুজু হওয়ার পর থানার অফিসার ইনচার্জ মামলাটি এসআই জাহাঙ্গীর আলম এর উপর তদন্ত ভার দেন।  এসআই জাহাঙ্গীর আলম তদন্তভার গ্রহন করে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করেন। যথাসময়ে মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন । ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র অংকন করেন । সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাদের  জবানবন্ধি ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬১ ধারা মোতাবেক লিপিবদ্ধ করেন। মামলাটি প্রকাশ্য ও গোপনে তদন্ত করেন। তদন্ত শেষে এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে আলফাডঙ্গা থানার অভিযোগ পত্র নং- ৮৭, তারিখঃ ১২/০৮/২০২১ খ্রিঃ ১৮৬৭ সালের জুয়া আইন ৪ ধারা দাখিল করেন। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।