ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আলফাডাঙ্গায় মেয়র গোল্ডকাপের ১ম সেমিফাইনালে মাগুরা জয়ী

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৩, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গায় মেয়র গোল্ডকাপের ১ম সেমিফাইনালে মাগুরা জয়ী

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সোনার বাংলা গড়ে তুলতে হলে দক্ষ মানবশক্তি গড়ে তুলতে হবে।

আর দক্ষ মানবশক্তি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই।’ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাড. মো. লিয়াকত শিকদার।

শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় আলফাডাঙ্গা সরকারি এ.জেড. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজবাড়ী ফুটবল একাদশ বনাম মাগুরা ফুটবল একাদশের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইবেকারে মাগুরা ফুটবল একাদশ রাজবাড়ী ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাড. মো. লিয়াকত শিকদার।

খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র সাইফার রহমান সাইফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলিম সোজা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, কেন্দ্রীয় আ’লীগের বাণিজ্য বিষয়ক উপকমিটির সহ সম্পাদক তাহিদুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন প্রমুখ।

স/অ