ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আলফাডাঙ্গায় সাপের কামড়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গায় সাপের কামড়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিষাক্ত সাপের কামড়ে অমরজিৎ মণ্ডল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা-কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অমরজিত মণ্ডল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মুরারকাঠি গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে। তার বাবা-মা আলফাডাঙ্গা মেসার্স তাকি ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করার সুবাদে তারা এ এলাকায় বসবাস করেন।

অমরজিতের মা অপরাজিতা মণ্ডল জানান, প্রতিদিনের ন্যায় আমরা সবাই ঘুমিয়ে পড়। রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় ছেলেকে সাপে কামড় দেয়।

বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৪টার দিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারিহা মাসফিকা মালেক বলেন, ভোররাতে সাপে কাটা রোগীকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বিষধর সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

স/এষ্