ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমিনবাজারে পরিত্যক্ত ঘরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আমিনবাজারে পরিত্যক্ত ঘরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭

মনির হোসেন জীবন।। রাজধানী ঢাকা জেলার  সাভারের আমিনবাজারে একটি টিনশেড বাড়ির একটি রুমে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে লাগা আগুনে  ৭ যুবক দগ্ধ হয়েছেন।

পরে স্হানীয় লোকজন তাদের রাত ১২ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- বাড়িওয়ালার ছেলে রায়হান (২৩), তার বন্ধু  হাদিস (২০), নাহিদ (২০), জুয়েল (২৪), মোনারুল (২২), আল আমিন (২৫) ও রুবেল (২৪)।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরে ৬ থেকে ২৮ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

আজ শনিবার সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান এ খবর নিশ্চিত করেছেন।

দগ্ধ রায়হানের ভগ্নিপতি মো. রকিব জানান, আব্দুর রাজ্জাকের পরিত্যক্ত ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘরটিতে দীর্ঘদিন ধরে কেউ থাকেন না। শুক্রবার রাতে ৭ বন্ধু মিলে ওই ঘরটিতে ঢুকে আড্ডা দিচ্ছিল। তারা ঘরের ভেতরে বসে মুড়ি খাচ্ছিল এবং কেউ ধূমপান করছিল। হঠাৎ সেই ঘরেই আগুন লেগে ৭ জন দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত ওই ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।

স্বজনরা জানিয়েছেন,তারা সবাই বিভিন্ন ছোটখাটো পেশার সাথে নিয়োজিত আছেন ।
দগ্ধরা কেউ মিস্ত্রী, কেউ দোকানের কর্মচারী এবং কয়েকজন গার্মেন্টস কর্মী।

ওসি মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আমিনবাজারের ঘটনায় ৭ জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার জন্য সাভার থানা পুলিশকে অবগত করা হয়েছে।
স/এ