ঢাকাসোমবার , ২৯ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আন্দোলনের নামে দেশে অরাজকতা প্রতিহত করতে হবে : বাবুল

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৯, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

আন্দোলনের নামে দেশে অরাজকতা প্রতিহত করতে হবে : বাবুল

আজম খান, বাঘারপাড়া (যশোর) ।। যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেছেন, যারা দেশের জাতীয় সম্পদ নষ্ট করে তাদেরকে বয়কট করতে হবে।

দেশের সম্পদ কোন ব্যাক্তির নয়, আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী। এদিন বেলা সোয়া ১ টায় বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।

বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ,উপকারভোগী আব্দুর রহমান ও বুলু রানী দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম।

অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৫৭ জন রোগীকে ৫০ টাকা করে চেক বিতরণ করা হয়। ২৮ লাখ ৫০ হাজার।

একই দিন সকালে বাঘারপাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল সভা কক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য এনামুল হক বাবুল।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী , যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান , উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ জ্যোতি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন বিশ্বাস।

সভায় হাসপাতালের জনবল, সমস্যা ও উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স/এষ্