ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আধ্যাত্মিক শক্তি পেয়েছেন চঞ্চল চৌধুরী

nayem ahmed
আগস্ট ১৮, ২০১৯ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: এবার ঈদে একটি ভিন্নধর্মী চরিত্র নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী। নাটকের নাম ‘ভুবন তীরন্দাজ’।

এতে তার চরিত্রের নামই ভুবন তীরন্দাজ। নাটকে দেখা যাবে- ভুবন মফস্বল শহরের এক শিক্ষিত বুদ্ধিমান যুবক। তার এক আধ্যাত্মিক শক্তি আছে।

সে যা বলে, তা-ই তীরের মতো ফলে যায় মানুষের জীবনে। তাই এলাকার লোকজন তাকে ভুবন তীরন্দাজ বলে ডাকেন। এই ভবিষ্যৎ বলা নিয়ে এক সুগভীর চক্রান্তের জাল বিস্তার করে ভুবনরূপী চঞ্চল।

সেই কাণ্ড দেখা যাবে আজ রাত ৮টায় এনটিভিতে। নাটকটির নাট্যরূপ ও সংলাপ লিখেছেন শফিকুর রহমান শান্তনু এবং গল্প ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নাটকের গল্পের দিকে খেয়াল রেখেই অভিনয় করি। এ নাটকের চরিত্রটি আমার কাছে নতুন। নাট্যকার ও নির্মাতার যুগলবন্দি ভালো লেগেছে। দর্শকের কাছে ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।’ অন্যদিকে এই ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

 

স/এন