আদালতের নিষেধ অমান্য করে ভালুকায় বহুতল ভবন নির্মানের অভিযোগ
ভালুকা ময়মনসিংহ সংবাদদাতা-
ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রিন টেক্সটাইলের সামনে আদালতের নিষেধ অমান্য করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ৩ শতক জমি জবর দখলে নিয়ে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে পতিপক্ষদের বিরুদ্বে।
জানাযায়,বান্দিয়া গ্রামের আফাজ উদ্দিন খানের ছেলে খোরশেদ আলম খান বরাদী মৌজায় ২৯৫ দাগে ৮ শতক জমি ক্রয় করে ভোগ দখলে থাকা অবস্থায় পাশ^বতীর্ বরাইদ গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী শাহনাজ আক্তার ওরফে শাহনাজ বেগম ও আমান উল্লাহ মন্ডলের ছেলে এনামুল হক জোর পূর্বক আদালতের নিষেধ অমান্য করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ৩ শতক জমি জবর দখলে নিয়ে বহুতল ভবন নির্মান করে যাচ্ছেন।
ভূক্তভোগী খোরশেদ আলম খান জানান, শাহনাজ আক্তার ও এনামুল হক জোর পূর্বক আমার জমি দখল করার চেষ্টা চালালে আমি ময়মনসিংহের বিজ্ঞ ভালুকা সহকারী জজ আদালতে অন্য প্রকার মোকদ্দমা নং২৫৭ দায়ের করি । আদালত ওই বিবাদীর বিরুদ্বে কারণ দশৃাইবার নোটিশ জারি করেন। আদালতের নিষেধ অমান্য করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ৩ শতক জমি জবর দখলে নিয়ে বহুতল ভবন নির্মান করে যাচ্ছেন জবর দখলকারীরা। অভিযুক্ত এনামুল হক জানান, আিিম আমার ক্রয় কৃত জমিতেই নির্মান কাজ করছি। ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন বলেন, আদালতে মামলা থাকায় উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখতে বলেছি।
স/বি

