ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে চার হাজার কৃষক পেলেন বিনামূল্যের বীজ ও সার

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৭, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘিতে চার হাজার কৃষক পেলেন বিনামূল্যের বীজ ও সার

প্রতিনিধি, আদমদীঘি।। বগুড়ার আদমদীঘি উপজেলায় রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সহকারি কৃষি কর্মকর্তা দিপ্তী রাণী রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকতা ও কৃষক-কৃষাণীরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ হাজার ৬০জন কৃষক-কৃষাণীর মাঝে সার ও সাতটি ফসলের বীজ বিতরণ করা হয়। সেগুলো হলো- গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি।

স/শাহিন