ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে ওয়ারেন্টভুক্ত ৯ আসামী গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘিতে ওয়ারেন্টভুক্ত ৯ আসামী গ্রেপ্তার

প্রতিনিধি, আদমদীঘি  ।। বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রামের শাহাদত হোসেন কলম (৩২), দূর্গাপুর গ্রামের গোলাম মোস্তফা (২২) নশরতপুর ইউপির বিনাহালির মামুন হোসেন (২৪), বিনসারার আবু তালেব (৩৬), সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার জাভেদ (৩৫), চা-বাগানের রাজু (২৪) রথবাড়ির ফারুক (২৫), আদমদীঘি সদর ইউপির কুসুম্বি গ্রামের ফেরদৌস (৩৫) ও সান্তাহার ইউপির কাশিমিলা গ্রামের আব্দুর রহমান (২৮)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, থানায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামীকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্