আটপাড়া ছয়াশী আশ্রয়ণ প্রকল্প বসবাসের অনুপযোগী
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় বানিয়াজান ইউনিয়নের ছয়াশী গ্রামে খাস ভূমিতে বিগত ২৫-০৫-২০০০ তারিখে ভূমিহীন ১শত পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউজ নির্মাণ করা হয়।
বর্তমানে ব্যারাক হাউজের ঘর গুলো বসবাসের অনুপযোগী হওয়ায় কিছু পরিবার অন্যত্র চলে গেলেও যারা বসবাস করছে তাদের ঘর গুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তারা পরিবার পরিজন ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে অন্যত্র যাওয়ার উপায় না পেয়ে ছাউনীর উপর প্লাস্টিকের কাগজ দিয়ে মানবেতর জীবন-যাপন করছে। সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউজের ঘর গুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় পরও শিশু সন্তান ও বয়স্ক পুরুষ-মহিলা তাদের পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে। তাছাড়া নির্মাণকৃত ঘর গুলোর সাথে থাকা টয়লেট গুলোও দীর্ঘদিনের পুরাতন সংস্কার না হওয়ায় টয়লেটর দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে।
স্বাস্থ্য সম্মত টয়লেট না থাকার কারণে ব্যারাকে থাকা পরিবারের সদস্যরা যত্রতত্র মল ত্যাগ করায় পরিবেশে বিপর্যয় দেখা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী সারা দেশে দরিদ্র জনগোষ্ঠী ও ভূমিহীনদের মাঝে জায়গাসহ বসবাস উপযোগী ঘর নির্মাণ করে দিচ্ছেন। অথচ দীর্ঘদিনের পুরাতন ছয়াশী আশ্রয়ণ প্রকল্পটি সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মো: ইসলাম উদ্দিন কান্না জনিত কন্ঠে স্থানীয় সাংবাদিকদের জানান, আমরা খুব কষ্টে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছি। আমাদের ঘর গুলো সংস্কার হলে পরিবার-পরিজন নিয়ে থাকতে পারব।
স্থানীয় ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু জানান, আমার ইউনিয়নের ছয়াশী আশ্রয়ণ প্রকল্পটিতে ১শত পরিবারের জন্য ব্যারাক হাউজ নির্মাণ করা হয়েছে। কিন্তু সংস্কারের অভাবে তারা মানবেতর দিন যাপন করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা জানান, ছয়াশ্রী আশ্রয়ণ প্রকল্পসহ অন্যান্য আশ্রয়ণ প্রকল্প গুলো দীর্ঘদিনের পুরাতন হওয়ায় তা সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে আশ্রয়ণ প্রকল্প গুলো সংস্কার করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম জানান, পুরাতন আশ্রয়ণ প্রকল্প গুলো সংস্কারের অভাবে বসবাসকারী দরিদ্র পরিবার গুলো মানবেতর জীবন-যাপন করছে। এ ঘর গুলো সংস্কারের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
স/বি

