ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় ৪৬৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ৯, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় ৪৬৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

নেত্রকোণা জেলা প্রতিনিধি পিয়াস আহমেদ/ আটপাড়া প্রতিনিধি মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ার থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত বুধবার রাত সাড়ে ১০ ঘটিকায় পালগাঁও গ্রামের মো: আনোয়ার হোসেনের ফিসারির ঘরের পাশের রাস্তায় জব্দকৃত ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময়ে ৪৬৬০ পিস ইয়াবাসহ ৩জন কে গ্রেফতার করে আটপাড়া থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ১। মো: আসিফ আলী কক্সবাজার জেলার টেকনাফ থানার কাটাবুনিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। ২। মো: আজিজুল হক, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার লাউতৈল গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও ৩। মো: ফেরদৌস মিয়া, আটপাড়া থানাধীন পালগাঁও গ্রামের মৃত আবু শেখ ওরফে হাছেন আলীর ছেলে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজন আসামীসহ ১৩ লাখ, ৯৮ হাজার টাকা মূল্যে ৪৬৬০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জব্দকৃত ইয়াবাসসহ আদালতে প্রেরণ করা হয়।

স/বি