আটপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় রবিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ অসহায়, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আটপাড়া-কেন্দুয়া সার্কেল জুনাইদ আফ্রাদ, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, অফিসার ইনচার্জ তদন্ত আ: রহিমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণের পর থানা পরিদর্শন করেন এবং সকলের উদ্দেশ্যে মাদক, জুয়া, ছিনতাইসহ যে কোন ধরণের অপরাধ প্রতিরোধে দ্রæত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।
স/বি

