আটপাড়ায় মানববন্ধন
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় আজ রোববার সকালে উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস ও সঞ্চালনা করেন তানভীর আহম্মেদ।
জানা যায়, গত ০৩ জুন আটপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য দেলোয়ার হোসেন রাজন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করে। তার নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয় এবং বক্তরা এ ধরণের ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রবিউল আওয়াল লিলু, রিমান তালুকদার, মোহাম্মদ আলী খান, পলিন খান, লিটপন, দিদারসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
স/বি

