আটপাড়ায় কৃষি প্রনোদনা বিতরন ও পূজা মন্ডপ পরিদর্শন করেন অসীম কুমার উকিল
আটপাড়া থেকে আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রেকানা জেলার আটপাড়া উপজেলা কৃষি প্রনোদনা বিতরনসহ পূজা মন্ডপ পরিদর্শ ন করেন সংসদ সদস্য অসীম কুমার উকিল। ৩ সেপ্টেম্বর ( সোমবার ) সকাল ১০ টায় আটপাড়া উপজেলা ৩০ জন কৃষকের মাছে কৃষি প্রনোদনা বিতরন করে। প্রনোদনা বিতরনের পরে বৃষ্টিতে ভিজে বিভিন্ন পুজা মন্ডম পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা – ৩ আটপাড়া ও কেন্দুয়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য অসীম কুমার উকিল ও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য পানকৌড়ি নিউজ পোর্টালের সম্পাদক প্রিয়জন অধ্যাপক অপু উকিল। আটপাড়া উপজেলা ও কেন্দুয়া উপজেলা বাসীসহ দেশ বাসীকে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন” মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন,” ধর্ম যার যার, উৎসব সবার” এই বাণীকে হৃদয়ে ধারণ করে সকলে মিলেই উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে হবে শারদীয় দুর্গোসব।
তিনি আরো বলেন, এক সাথে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি আমরা। এক সাগর রক্তেরে বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি । একই জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে আমরা একসাথে গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মহানমুক্তিযুদ্ধের চেতনায় সবাই এদেশে চলবো, যারঁ যাঁর ধর্ম কর্ম স্বাধীন ভাবে পালন করে দেশকে এগিয়ে নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয় ব্যাক্ত করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, আটপাড়া উপজেলা দক্ষ শিক্ষা বান্ধব নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রানা আনজু, কৃষি অফিসার ফয়জুন নাহার নিপা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, প্রেসক্লাব সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান সোহাগ, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুজ্জামান খান টিটু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবির লিলয়,ছাএলীগের সভাপতি রাহাত বিশ্বাস, ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

