ঢাকাসোমবার , ১১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১১, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আগামী ১১ নভেম্বর নেত্রকোণার আটপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ৭টি ইউনিয়নের নৌকার দলীয় মনোনয়ন দেয়া হয়।

উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেকচেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, শুনই ইউনিয়নের আটপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: রোকন উজ্জামান রোকন, লুনেশ্বর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শাহজাহান কবীর, বানিয়াজান সদর ইউনিয়নে ২ বারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, তেলিগাতী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য অখিল চন্দ্র সরকার, দুওজ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সায়েদুল হক তালুকদার ও সুখারী ইউনিয়নে সাবেক ছাত্রনেতা আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য মো: শাহজাহান। মনোনয়নের সংবাদে প্রতিটি ইউনিয়নের এলাকাবাসীর মাঝে আনন্দময় পরিবেশ বিরাজ করছে।

মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যানরা নৌকার দলীয় মনোনয়ন পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল এর প্রতি কৃতজ্ঞা প্রকাশ।

স/বি