ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়া-অভয়পাশা রাস্তা খানা খন্দে ভরপুর

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ৫, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়া-অভয়পাশা রাস্তা খানা খন্দে ভরপুর

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণা জেলা শহরের সাথে যোগাযোগের অন্যতম আটপাড়া-অভয়পাশা রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি দিয়ে আটপাড়া উপজেলাবাসী দীর্ঘদিন যাবৎ যাতায়াত করে আসছেন। কিন্তু রাস্তাটি প্রতি বৎসরই মেরামত করলেও টেকসই উন্নয়ন না হওয়ায় রাস্তাটির অধিকাংশ স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।

এতে চলাচলকারী মোটর বাইক, অটোরিক্সা, এ্যাম্বুলেন্স, ট্রাক সহ অন্যান্য যানবাহন প্রায়শই দুর্ঘটনায় কবুলিত হয়ে যান মালের ক্ষতি হচ্ছে। আটপাড়া উপজেলা সদরের একমাত্র সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীদেরকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালসহ ময়মনসিংহে রেফার্ড করা হলে রাস্তাটি খানা খন্দে ভরপুর থাকায় রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে। তাই এলাকাবাসীর জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করে যান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ জানান, এই রাস্তাটি আমাদের আওতাভূক্ত না, রাস্তাটি সড়ক ও জনপথের আওতাভূক্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাকিল আহমেদ জানান, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ বিধায় মেরামতের প্রয়োজন। রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে যোগাযোগ করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম বলেন, আটপাড়া-নেত্রকোণা রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির বিভিন্ন স্থানে ভাঙ্গনের ফলে বিভিন্ন সময় যানবাহনের দুর্ঘটনায় যান মালের ক্ষতি হচ্ছে। এলাকাবাসী রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য আমার সাথে যোগাযোগ করছেন। আমি রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য যোগাযোগ করে যাচ্ছি।

স/বি