ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৩০, ২০২৩ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ

মো: আসাদুজ্জামান খান সোহাগ- “যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য, বীজ, সার, সেচযন্ত্র কৃষি উন্নয়নের মূলমন্ত্র” এই ¯েøাগানকে সামনে রেখে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউস ধান এবং নাবী পাট আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীনা মূলে সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার স্বরমুশিয়া, তেলিগাতী, দুওজ ও লুনেশ্বর ইউনিয়নের ২শ কৃষকের মাঝে আউশ ধানের বীজ, সার বিতরণ করা হয় এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের মধ্যে হতে ৬শ জন প্রান্তিক কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব উদ্দিন ফকির, প্রেসক্লাব সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, যুবলীগের যুগ্ম সম্পাদক মো: আরমান কবীর নিলয় প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মো: শাকির আহমেদ কৃষদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জায়গায় পতিত রাখা যাবে না। সরকার কৃষি উন্নয়নের জন্য প্রণোদনা ঘোষণা করে বিভিন্ন কৃষি সমগ্রী বিনামূল্যে আপনাদের দোর ঘোরায় পৌঁছে দিচ্ছে। আপনারা ভাল ফলন ফলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান।

স/বি