ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ার দীর্ঘদিনের সেচের ঝামেলা সমাধান করলেন ইউএনও মো: শাকিল আহমেদ

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ২৬, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ার দীর্ঘদিনের সেচের ঝামেলা সমাধান করলেন
ইউএনও মো: শাকিল আহমেদ

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার প্রত্যন্ত সুখারী ইউনিয়নের করারধূপ গ্রামে প্রায় ৭০ একর জমিতে সেচের পানি সরবরাহকে কেন্দ্র করে ১ম পক্ষ বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই ও দ্বিতীয় পক্ষ মো: আনোয়ার হোসেন এর লোকজন সংঘর্ষে জড়িয়ে থানা ও আদালতে মামলা-মোকদ্দমা রুজু করেন। এই সমস্যাটি দীর্ঘীদন যাবৎ চলমান থাকায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং ইরি-বোর মৌসুমে সেচের পানি না দিতে পারায় সাধারণ কৃষকের প্রায় ৭০ একর জমির ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়ছিল।

এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ এর দৃষ্টি গোচর হলে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম ও সুখারী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ইউ.পি. সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বুধবার (২৫ জানুয়ারি) বিকালে উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা সভার মাধ্যমে সমস্যার নিরুসন করেন। এতে সাধারণ কৃষকগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে। স্থানীয় কৃষকগণ সমস্যা নিরুসন হওয়ার পর তারাহুড়া করে ড্রেনের কাজ শুরু করে দিয়েছেন।

এ ব্যাপারে উভয় পক্ষের লোকজন এবং স্থানীয় কৃষকগণে সাথে কথা বললে তারা জানান, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ নিজে দায়িত্ব নিয়ে আমাদের সমস্যা সমাধান করায় এলাকবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাকির আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ১ ইঞ্চি জায়গাও অনাবাদি থাকবে না। আমরা এরই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ দিনের করারধূপ গ্রামের সেচের সমস্যাটি নিরসন করতে পেরেছি। এতে এলাকাবাসীর মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে।

স/বি