ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় ভুয়া ফেসবুক আইডি খোলে বৃভ্রান্ত ছড়ানোয় থানায় অভিযোগ দায়ের

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৪, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় ভুয়া ফেসবুক আইডি খোলে বৃভ্রান্ত ছড়ানোয়
থানায় অভিযোগ দায়ের

মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় ভুয়া ফেসবুক আইডি খোলে মিথ্যা তথ্য দিয়ে লেখালেখি করার অভিযোগে আটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: আনোয়ার হোসেনের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন লোকের নিকট বৃভ্রান্ত ছড়ানো হয়।

অভিযোগকারী মো আনোয়ার হোসেন প্রতিবেদককে বলেন, গত শুক্রবার (৩১ মার্চ) গাভুরকাছ গ্রামে মসজিদে নামাজ পড়ার সময় কয়েকজন শিক্ষার্থীর নজরে পড়ার পর মোবাইল ফোনে ভুয়া ফেসবুক আইডির বিষয়ে তথ্য দেয়। ফেসবুক আইডির নামটি আনোয়ার লুচ্চা নামে লিপিবদ্ধ করা হয়েছে।

এতে আমি সামাজিক ভাবে ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। এছাড়াও আটপাড়ায় বিভিন্ন ব্যক্তির নামে পরিচালিত আইডি হ্যাক করা হয়েছে। এই চক্রটিকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান।

স/বি