ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় প্রতিযোগিতা আইন সম্পর্কে মতবিনিময় সভায় প্রদীপ রঞ্জন চক্রবর্তী

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৩০, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় প্রতিযোগিতা আইন সম্পর্কে মতবিনিময় সভায়
প্রদীপ রঞ্জন চক্রবর্তী

নেত্রকোণা (আটপাড়া) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতা আইন-২০১২ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউ.পি চেয়ারম্যান, ব্রæজের বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, ব্যবসায়ী মন্টু কুমার পাল, অমর কৃষ্ণ দেবনাথ প্রমূখ। মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার ব্রæজের বাজার ও তেলিগাতী বাজার মনিটরিং করেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, উপজেলার ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রতিযোগিতা আইন-২০১২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তাদেরকে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রেখে ব্যবসা করার আহŸান জানান।

স/বি