ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন ইউএনও মো: শাকিল আহমেদ

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ২৬, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন
ইউএনও মো: শাকিল আহমেদ

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- “কাবিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” ¯েøাগানকে সামনে রেখে বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস্ আটপাড়া উপজেলা শাখার আয়োজনে (বৃহস্পতিবার) নেত্রকোণার আটপাড়ায় ৪ দিন ব্যাপী “দ্বিতীয় আটপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩” এর উদ্বোধন করেন আটপাড়া উপজেলা স্কাউটস্ শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ।
উপজেলা স্কাউটস্ সূত্রে জানা যায়, দ্বিতীয় আটপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ আগামী ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। ক্যাম্পুরীতে মোট ২৪ টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। প্রতিটি কাব দল থেকে একজন সহকারী শিক্ষক কাব লিডার এবং ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, আটপাড়া উপজেলা স্কাউটস শাখার সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, কোষাধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মো: কামাল উদ্দীন খান, যুগ্ম সম্পাদক মো: নজমুল হক, গ্রæপ সভাপতি স্বপন কুমার তালুকদার, বিপ্লব চন্দ্র সরকার, সহকারী কমিশনার নূর মোহাম্মদ, আবু জাফর মো: ছাদেক মিয়া, প্রেসক্লাব সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সহযোজিত সদস্য সুমী সাহা, উপজেলা কাব লিডার মো: আবুল মনসুরসহ প্রতিটি দলের কাব লিডার ও শিক্ষার্থী প্রমূখ।
স্কাউটস্ শাখার সহ-সভাপতি প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা এর সঞ্চালনায় উপজেলা স্কাউটস শাখার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ ও সম্পাদক প্রধান শিক্ষক মো: এমদাদুল হক যৌথ ভাবে জাতীয় ও স্কাউটস্ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন।

স/বি