আগৈলঝাড়ায় ৪০ হাজার
মিটার অবৈধ জাল জব্দ
বরিশাল ব্যুরো ॥ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালিয়ে জাল জব্দ করে।
আগৈলঝাড়ায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে আগৈলঝাড়া থানা-পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চালায়।
এ সময় ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছে।
স/অ

