ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে আগুন দেখতে গিয়ে নিহত ২ আহত-৩ 

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২৪, ২০২৩ ৩:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে আগুন দেখতে গিয়ে নিহত ২ আহত-৩ 

ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব-ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যাসগঞ্জ বাজাজে ২২ মার্চ বুধবার রাত সাড়ে ৯টায়  ভয়াবহ একটি অগ্নি কান্ডের সূত্রপাত হয়। সেই ভয়াবহ আগুনে  শ্যামগঞ্জ বাজারের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ অগ্নি কান্ড দেখা আসা দুই যুবক নিহত হয়েছে।
জানা গেছে,  অগ্নিকাণ্ডের খবর চারপাশে ছড়িয়ে পড়েলে  আগুনের ভয়াবহতা দেখতে ঘটনাস্থলে ছুঠে আসেন হাজার হাজার মানুষ। ৫ যুবক সিএনজি দিয়ে আগুন দেখতে পথে রাত  ১১টায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুর উপজেলার সিধলা চরপাড়া মাদরাসা এলাকায়   ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছ আরও তিনজন।  নিহত হলেন- স্থানীয় বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজি চালক হুমায়ুন (২০) ও বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)। আহতরা হলেন- সাইদুল (৩০), কালাচাঁন (৩২), শামছু (৫০)। তারা সবাই সিধলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাৎক্ষনীক ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও  স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি । রন্টি চৌধুরী  ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল  নিয়ে ঘটনাস্থলে গিয়ে  ফায়ার সার্ভিস  ও  পুলিশদের সাথে উদ্ধার কার্যক্রম এবং আগুন নিভানোর কাজে সহযোগী করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। এরপর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের টানা ৪ ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ থেকে ৯০টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিএনজি চালক হুমায়ুন, রুবেল, সাইদুল, কালাচাঁন, শামছুসহ পাঁচজন সিএনজি যোগে শ্যামগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক হুমায়ুন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
স/বি