ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আগামী ২৪ ঘন্টায় যে সব জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ৮০ কি. মি. বেগে ঝড়

admin
এপ্রিল ১৮, ২০২২ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২৪ ঘন্টায় যে সব জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ৮০ কি. মি. বেগে ঝড়

মতিউর রহমান হিরা :  দেশের আটটি জেলার ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই ওই এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) মধ্যরাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে আগামী ২৪ ঘন্টায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই অন্যসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

স/এষ্