ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগামী ১ অক্টোবর থেকে শাহজালালে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ : পরিচালিত হবে মোবাইল কোর্ট

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১ অক্টোবর থেকে শাহজালালে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ : পরিচালিত হবে মোবাইল কোর্ট

সাদিয়া ইসলাম শ্রাবণ ।। আগামী ১ অক্টোবর থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশ এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে নানা মুখি উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এছাড়া হর্ণ মুক্ত করা হবে বিমানবন্দর ও তার আআশের এলাকাও। এ সংক্রান্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এ সিদ্ধান্ত নিয়েছেন।

সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে— প্লাস্টিকের বোতলের পরিবর্তে সম্ভাব্য ক্ষেত্রে পানির জন্য ফিল্টার, কাচের জগ/গ্লাস বা স্টেইনলেস স্টিলের গ্লাস ব্যবহার; প্লাস্টিক ফোল্ডারের পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য কাগজ বা উপকরণের ব্যবহার; কাঠ বা বাঁশ দিয়ে তৈরি পরিবেশবান্ধব উপকরণের ব্যবস্থা করে খাবার পরিবেশন; পাটের ব্যাগ ব্যবহার বৃদ্ধি করা; প্লাস্টিকের ডাস্টবিন ও পলিথিনের ব্যবহারের বদলে স্টেইনলেস স্টিলের বিন ও বায়োডিগ্রেডেবল বা পুনঃব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বৃদ্ধি করা ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মূলত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিএ, ঢাকা ট্রাফিক, রোডস অ্যান্ড হাইওয়ে, পরিবেশ অধিদপ্তর, এপিবিএন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন।

এছাড়া, সবার সচেতনতা বড়াতে বিমানবন্দর এলাকায় প্রয়োজনীয় সাইনেজ এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে। এগুলোর মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো হবে।

সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো— প্লাস্টিকের বোতলের পরিবর্তে সম্ভাব্য ক্ষেত্রে পানির জন্য ফিল্টার, কাচের জগ/গ্লাস বা স্টেইনলেস স্টিলের গ্লাস ব্যবহার; প্লাস্টিক ফোল্ডারের পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য কাগজ বা উপকরণের ব্যবহার; কাঠ বা বাঁশ দিয়ে তৈরি পরিবেশবান্ধব উপকরণের ব্যবস্থা করে খাবার পরিবেশন; পাটের ব্যাগ ব্যবহার বৃদ্ধিকরণ; প্লাস্টিকের ডাস্টবিন ও পলিথিনের ব্যবহারের পরিবর্তে স্টেইনলেস স্টিলের বিন ও বায়োডিগ্রেডেবল বা পুনঃব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বৃদ্ধিকরণসহ ইত্যাদি।

সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় প্রয়োজনীয় সাইনেজ ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এগুলোর মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো হবে। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যা নিয়মিতভাবে কার্যকর থাকবে।

এ পদক্ষেপসমূহ মানুষদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত করবে ও তা ব্যবহারে নিরুৎসাহিত করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরের দক্ষিণ দিকে লো মেরিডিয়ান থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় হর্ন বাজানো বন্ধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিআরটিএ এর ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে ট্রাফিক পুলিশ, ভলানটিয়ার, শিক্ষার্থী ও বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা তাদের সহযোগিতা করার জন্য মাঠে থাকবে।

স/এষ্