ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগামী তিনদিন দেশের যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অফিস

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী তিনদিন দেশের যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অফিস

চমক প্রতিবেদক ।। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এর আগে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকলেও এখন উত্তরে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। এরই মধ্যে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

স/এষ্