ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আওয়ামী লীগের দোসরের নামে রেলওয়ে পুকুরের লিজ বাতিলের দাবি 

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ১৭, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের দোসরের নামে রেলওয়ে পুকুরের লিজ বাতিলের দাবি 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : স্থানীয় আজিজুল ইসলাম নামে এক মৎস্যচাষীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার নামে রেলওয়ে পুকুরের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় গৌরীপুর রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় ‘গৌরীপুর রেলওয়ে এলাকাবাসী’ ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বিএনপি ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা বাবলু মিয়া, মৎস্যজীবী দলের গৌরীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম মিন্টু।

বক্তারা গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুরের লিজ গ্রহিতা আজিজুল ইসলামকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে বলেন- রেলের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দীর্ঘ বছর ধরে রেলওয়ের ওই পুকুরটি অবৈধভাবে ভোগ দখল আসছেন আজিজুল ইসলাম। রেলওয়ের একটি পুকুর দীর্ঘ বছর এক ব্যক্তির হাতে থাকতে পারেনা। তাই ওই পুকুরের অবৈধ লিজ বাতিল পূর্বক আওয়ামী লীগ দোসরমুক্ত উন্মুক্ত টেন্ডার প্রদানের দাবি করে তারা।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মৎস্যচাষী আজিজুল ইসলাম নিজেকে রেলেওয়ের পুকুরের একজন বৈধ লিজ গ্রহিতা উল্লেখ করে সাংবাদিকদের জানান- তিনি কোন সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। একজন প্রকৃত মৎস্যচাষী হিসেবে গৌরীপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের পুকুরটি সরকারি বিধি মোতাবেক লিজ গ্রহন করে প্রায় ৩৫ বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তাতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।