ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার রাতুলকে রাজশাহীতে আটক

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৯, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার রাতুলকে রাজশাহীতে আটক

মঈন উদ্দীন: বিদেশী পিস্তল হাতে ফেসবুকে ছবি পোষ্ট করে দেশব্যাপী আলোচনায় আসা পাবনার আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুলকে (৩০) রাজশাহী হতে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাতুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি ওই গ্রামের মোস্তফা কামালের ছেলে।

সম্প্রতি রাতুলের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। এর একটিতে দেখা যায়, হাতে বিদেশী পিস্তল নিয়ে দাড়িয়ে আছেন রাতুল। একটিতে দেখা যায় শুধু হাতের উপর পিস্তল এবং অপরটিতে গুলিসহ। গত বৃহস্পতিবার ছবিগুলো আলোচনায় আসে। যা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়।

এ ঘটনার প্রেক্ষিতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মত র‌্যাব তার ছায়া তদন্ত শুরু করে এবং রাতুলকে ধরার জন্য অভিযান পরিচালনা শুরু করে। এরই মধ্যে ৮ মে র‌্যাব-৫, সিপিএসসি এর অভিযানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন এন্ড তোফা হল বিল্ডিং হতে তাকে আটক করা হয়।

তার দেওয়া তথ্য মতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়ার পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অবস্থিত পুরাতন পরিত্যক্ত জমিদার বাড়ী থেকে ০১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি স্বীকার করেন যে, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তিনি নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স/এষ্

বেনাপোল সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দুই হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করলো আ.লীগ নেতা শহীদ

শার্শায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ সামগ্রী তুলে দিল ডিআইজি মনিরুজ্জামান