ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অস্ত্র মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাফর চকবাজার থেকে গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৮, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

অস্ত্র মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাফর চকবাজার থেকে গ্রেফতার

মনির হোসেন জীবন।। রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাফর’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল শনিবার রাত সোয়া ৭ টার দিকে
চকবাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামির নাম মোঃ জাফর (৪০)। ভোলা জেলার ভোলা সদর থানার ৮ নং ওয়ার্ড ছোট আলগী সফিক আহম্মদ ওরফে শুক্কুর আলীর পুত্র।

আজ রোববার র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, ভোলা জেলার সদর থানা স্পেশাল ট্রাইব্যুনাল কোতয়ালী থানার অস্ত্র আইন মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ২২ বছরের সাজাপ্রাপ্ত এবং সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাফর।

আমিনুল ইসলাম জানান, আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী জাফর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তিনি বিগত ২০১২ সালে অস্ত্র ও গুলি সহ হাতেনাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে গিয়ে নাম ঠিকানা পরিবর্তন করে রাজধানী ঢাকার চকবাজার থানার শাহী মসজিদ এলাকায় বসবাস করে আসছিল। তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় ২০১৭ সালে ১৫ বছর ও ৭ বছর করে মোট ২২ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দন্ডিত এই দুর্ধর্ষ সন্ত্রাসী দীর্ঘ দিন যাবত আত্মগোপনে থাকেন।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স/এষ্