ঢাকাশুক্রবার , ১ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অধ্যাপক সিদ্দিকীর বাসায় হামলা

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

অধ্যাপক সিদ্দিকীর বাসায় হামলা

রাহুল রাজ : সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও গবেষক অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় এই অধ্যাপক ও তার গাড়িচালককে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে পুলিশ বলছে, জুমার নামাজের সময় অধ্যাপক রতন সিদ্দিকীর বাসার গেটের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের সঙ্গে ‘কথা কাটাকাটি হয়েছে’।

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় ৫ নম্বর সেক্টরে ৬/এ রোডের একটি মসজিদ থেকে শতাধিক মুসল্লি বেরিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করেন রতন সিদ্দিকী ও তার পরিবার।

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত নাট্যকার-গবেষক বলেন, ‘আজকে (গতকাল) দুপুরের সময় এক দল মুসল্লি নারায়ে তাকবির স্লোগান দিয়ে আমার বাসায় হামলা করে। তারা আমার কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করে। এক ঘণ্টা পর পুলিশ-র‌্যাব এসে তাদেরকে সরিয়ে দেয়।’

রতন সিদ্দিকীর অভিযোগ, ‘হঠাৎ করে একজন এসে বলেছে, আমি নাকি বলেছি, এখানে ধর্মের নামে ভণ্ডামি হয়। অথচ আমি কিছুই বলিনি। আমার বাসার সামনে একটি মোটরসাইকেল রাখা ছিল, সেটি সরানোর জন্য ড্রাইভার হর্ন দেয়। একজন মসজিদ থেকে এসে বলেছে, নামাজের সময় কেন হর্ন দিল। এরপরই আরেকজন এসে বলে, আমি নাাকি ধর্মের বিরুদ্ধে বলি। এই বলে হামলা করে।’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ছিলেন রতন সিদ্দিকী। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদকও ছিলেন।

জাতীয় পথনাটক পরিষদের পক্ষে সভাপতি মিজানুর রহমান, চেতনার প্রদীপ জ্বালিয়ে যাঁর নিরন্তর পথচলা, তাঁর এবং তাঁর পরিবারের উপর এধরণের কাপুরুষোচিত আচরণ এবং হামলা – আমাদের বাঙালীত্বের উপর হামলা বলে বিবেচিত হলো। লেখক, নাট্যকার, ঔপন্যাসিক অধ্যাপক ড. রতন সিদ্দিকী এবং ফাহমিদা হক কলি, অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বাস ভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অধ্যাপক সিদ্দিকী অসাম্প্রদায়িক চেতনার মননশীল সাহিত্যের এক বাতিঘর। তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার সহ আরও গুরুত্বপূর্ণ সম্মাননায় অভিষিক্ত।

স/এষ্