ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

।। নশ্বর পৃথিবীর পথ চলা।।

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৪, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

।। নশ্বর পৃথিবীর পথ চলা।।

–মোঃ আবু লায়েছ লাবলু–

ফুটুন্ত গোলাপ শোভা বর্ধন করছে বাগানে কিংবা বাড়ির টপে
সে তার সু-গন্ধ ঘ্রান বিলিয়ে দেয় বাতাসে সারাক্ষণ এ ভুবণে।
সবুজ-শ্যামল ভরা মাঠের ফসল নেচে নেচে বলে যতেষ্ঠ পরিচর্যায় ভাল আছি,
এসো কৃষক ভাই, আমরা উভয়ে ভালবাসা বিনিময়ে আলিঙ্গন করি।
গাছে গাছে মুক্ত পাখা মেলে পাখির দল মধুর সুরে ডাকে-প্রান খুলে,
হৃদয় জুড়ে যায়, মন ভুলে যায়, পথচলার ঠিকান খুজে পায়।
নীল আকাশের অশান্ত মেঘমালায় বজ্রপাতের গর্জনে প্রকৃতি সাড়া দেয়,
অথবা দুরের নদ-নদী কিংবা সমুদ্রের ঢেউয়ের গজর্নে উদারতা শেখায়।
এ পৃথিবীর সব জনজালকে ভুলে যায় তখন, ত্যাগের মহিমায়,
সুন্দর-সুখি বাসযোগ্য ভুবনের ভালবাসার মায়ায় জড়িয়ে অন্তরে।
প্রকৃতি অক্সিজেন দেয়, বৃষ্টি দেয়, সূর্যের তাপে ভারসাম্য রক্ষা করে,
আমাবস্যা কাটিয়ে চাঁদের ঝলমলিয়ে আলোয় মন ভরিয়ে দেয় থরে থরে,
আবার দিন হয়, এভাবে চলছে প্রকৃতি যুগ যুগান্তর ধরে ।
জলবায়ু ব্যতিক্রমে ক্ষতিকর গ্যাস, রাসায়নিক ব্যবহারে পৃথিবী জ্বালাময়ি হয়ে উঠে,
তাই মাঝে মাঝে প্রকৃতি বিদ্রোহ করে ভুমিকম্প,ঝড়, বন্যা, প্লাবনে ভাসিয়ে দেয়,
এই পৃথিবীকে চছনছ করে ফেলে, মানুয়ের অস্তিত ঘুমকির মুখে পড়ে।
মানুষ আমরা পৃথিবীতে এসেছি কদিনের মেহেমানের মত,ক্ষনিকের জন্যে,
চলে যেতে হবে, না ফেরার দেশে একদিন, বিলাশ বহুর জীবনের অবসান ঘটবে,
তবে কেন? ক্ষনকালের জন্যে এত ভেদাভেদ, এত বিচ্ছেদ, এত হাঙ্গামা?
পেশী ক্ষমতার দাপট আমাদের মাঝে ।
এসো বন্ধু, বিনা সূতায় ভালবাসার মালা পরিয়ে আমাদের প্রজন্মকে বরণ করি,
কাঁধে কাঁধ মিলিয়ে চলি, সমাজ সংস্কারে।
এই নশ্বর পৃথিবিতে প্রেম, প্রনয় যতকিছু আছে,এসো আমরা ভাগাভাগি করে গ্রহন করি,
ভালবাসায় হৃদয় জুড়ে যাবে।
শান্তির বার্তা তোমাদের মাঝে ছড়িয়ে দিতে চাই, পৃথিবীকে মধুময় করে গড়ে তুলবো,
ভালবাসবো সকলকে ধনী-গরিবের বিভেদ ভুলে।

কবি পরিচিতিঃ মেহেরপুর সাহিত্য পরিষদের সাহিত্য সম্পাদক