বিশ্বের সেরা বসবাস যোগ্য শহরের তালিকায় টরন্টো ১৭তম নম্বরে
সন্তোষে মল্লিক,টরন্টো,কানাডা ।। বিশ্বের সেরা বসবাসযোগ্য শহরের তালিকায় টরন্টো ১৭তম নম্বরে অবস্থান করছে যা আগে ছিল ১৫ তম অর্থাৎ দুই ধাপ পিছিয়েছে ।
তবে টরন্টো আবারও বিশ্বের সেরা বসবাসযোগ্য শহরগুলোর একটিতে জায়গা করে নিয়েছে। রেজোন্যান্স কনসালটেন্সির প্রকাশিত এ বছরের “ওয়ার্ল্ড’স বেস্ট সিটিজ” তালিকায় শহরটি রয়েছে ১৭তম স্থানে। ভ্যাঙ্কুভার পরবর্তী কানাডীয় শহর হিসেবে তালিকায় ৪১ নম্বরে রয়েছে, মন্ট্রিয়াল ৪৫ নম্বরে, অটোয়া ৭৩ নম্বরে এবং ক্যালগারি ৮৫ নম্বরে জায়গা পেয়েছে।
২০২৬ সালের এই র্যাঙ্কিংয়ে টরন্টো এগিয়ে রয়েছে সান ফ্রান্সিসকো, মিলান এবং কানাডার অন্যান্য বড় শহরের চেয়ে। গত বছরের তালিকায় টরন্টো ছিল ১৫তম স্থানে, অর্থাৎ এ বছর শহরটি দুই ধাপ নিচে নেমেছে , এই খবরে টরেন্টোবাসী কিছুটা হতাশ ।