ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চেহারাকে সুন্দর করে তুলতে চোখের পাপড়ি যত্নেরও কোনো বিকল্প নেই !

admin
জুলাই ৩০, ২০১৭ ৩:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

শারিরীক গড়ন বা ফিগার সুন্দর করার জন্য যেমন যত্ন নিতে হয় তেমনই যত্ন নিতে হয় বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেরও। যেমন ত্বক, দাত, ভ্রু, নখ, চুল ইত্যাদি। তেমনইভাবে শরীরের আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে চোখের পাপড়ি। চেহারাকে সুন্দর করে তুলতে চোখের পাপড়ি যত্নেরও কোনো বিকল্প নেই। কিছু  উপায় মেনে চললে চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে সাহায্য করবে। তবে মাস্কারা চোখের পাপড়ি সাজাতে ব্যবহার করা যেতেই পারে। আর এক কোট মাস্কারা লাগিয়ে তার উপর অল্প করে পাউডার ছড়িয়ে দ্বিতীয় কোট মাস্কারা বুলিয়ে নিন। এই পদ্ধতিতে পাপড়ি অনেকটাই ঘন দেখাবে।

এছাড়াও আছে আরো কিছু উপায় :

তেল লাগান : চোখের পাপড়ি ঘন করে তোলার জন্য কয়েকটি তেলের মিশ্রণ তৈরি করে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই মিশ্রণ একটি পরিষ্কার মাস্কারা ব্রাশের সাহায্যে চোখে বুলিয়ে নিন। প্রতি রাতে এই নিয়মে তেল লাগালে পাপড়ি ঘন হবে।

ভ্যাসলিন : শুনতে অদ্ভুত শোনালেও চোখের পাপড়ি ঘন করে তুলতে ভ্যাসলিন বেশ উপকারী। প্রতি রাতে পাপড়িতে অল্প পরিমাণ ভ্যাসলিন বুলিয়ে নিন। এতে পাপড়ি দ্রুত বেড়ে উঠবে।

ভিটামিন ই : তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন। প্রতি রাতে চোখের পাপড়িতে লাগান। এছাড়া খাদ্য তালিকায় রাখুন প্রচুর ভিটামিন ই যুক্ত খাবার যা চুল ও ত্বকের জন্য উপকারী।

তথ্য ও ছবি : ইন্টারনেট

স/মা