ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শোওয়ার ঘরে ছ’টি ভুল, ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে

admin
জুলাই ২৯, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয় সব মানুষেরই। কিন্তু, বর্তমানে আমাদের জীবন এমনই গতিতে এগিয়ে চলেছে যে, নানা কারণে ঘুমের সময় কমে যাচ্ছে জীবন থেকে। তার সঙ্গে রয়েছে আনুসঙ্গিক নানা কারণও।

বৈজ্ঞানিকদের মতে, ঠিকমতো ঘুম না হওয়ার একটি অন্যতম কারণ হল স্ট্রেস। অবশ্য তার সঙ্গে আরও একটি কারণ জুড়েছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘স্লিপ কোচ’, শেরিল ফিংগ্লেসন। সে দেশের এক নামী সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে, রাতে সুখনিদ্রার জন্য অনেকটাই দায়ী থাকে শোওয়ার ঘরের অন্দরসজ্জা। যেমন—

১। ঘরের রং— বসার ঘরে উজ্জ্বল রং ব্যবহার করতেই পারেন, কিন্তু শোওয়ার ঘরের রং হওয়া উচিত একেবারে হালকা। পছন্দের যে কোনও হালকা প্যাস্টেল রং ব্যবহার করুন। সঙ্গে মানানসই রঙের পর্দা।

২। চাদর-বালিশ— খেয়াল রাখুন বিছানার চাদর যেন নরম হয়। বালিশের কভার সিল্কের হলে খুব ভাল হয়। এতে মাথার চুল ও মুখের ত্বকও ভাল থাকে। বিছানার চাদর ও বালিশের কভারও হালকা রঙের হলে ভাল হয়।

৩। বালিশ— বিছানায় প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক বালিশ না থাকাই উচিত। মাথার ও পাশবালিশ ছাড়া, মেরেকেটে আর একটি বালিশ নিয়ে ঘুমোনোর অভ্যাস করুন।

৪। ঘরের আলো— ঘুম বিশেষজ্ঞ শেরিল ফিংগ্লেসনের মতে, নাইট-লাইট হিসেবে ঘরে লাল বা কমলা রঙের আলো ব্যবহার করাই ভাল। কারণ এগুলি সূর্যাস্তের সময়কার প্রকৃতির রং।

৫। ঘরের তাপমাত্রা— শোওয়ার ঘর অতিরিক্ত ঠান্ডা বা গরম হলে ঘুমের ব্যাঘাত ঘটতে বাধ্য। খেয়াল রাখুন সেই দিকেও।

৬। ঘর পরিচ্ছন্ন রাখুন— সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শোওয়ার ঘরের অবাঞ্ছিত জিনিস অবিলম্বে বিদায় করুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেরও ‘ফিল গুড’ হবে।

স/এষ্