ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সিদ্দিকুরের ঘটনায় পুলিশের গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
জুলাই ২৫, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানের বাম চোখের কিছুটা উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে ভারতের চেন্নাই পাঠানো হচ্ছে। এদিকে, সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুলিশ দায়ী হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।

রাজধানীর শাহবাগে শিক্ষার্থী বিক্ষোভের সময় আহত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চিকিৎসা চলছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আরো উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে ভারতের চেন্নাই পাঠাচ্ছে সরকার। পরদিন সেখানকার হাসপাতালে অস্ত্রপচার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সিদ্দিকুর পুলিশের টিয়ারসেলে আহত হন দেখা গেছে ভিডিও ফুটেজে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, যে পুলিশ সদস্যের টিয়ার শেলে সিদ্দিকুর আহত হন,, তাকে এখনো চিহ্নত করা যায়নি।

সিদ্দিকুরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকেরা। সিদ্দিকুর বাম চোখের কর্ণিয়ায় আলো টের পাচ্ছেন বলেও জানান তারা।

স/এষ্