উদ্বোধন হলো সমন্বিত শারীরিক ও মানসিক পুনর্বাসন কেন্দ্র স্নেহধারা
রানাঘাট, নদীয়া প্রতিনিধি ।। নদীয়া জেলার রানাঘাট মহকুমার চৌরঙ্গী মোড়ে আজ (২৭ সেপ্টেম্বর ২৬) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সমন্বিত শারীরিক, মানসিক পুনর্বাসন ও থেরাপি কেন্দ্র ‘স্নেহধারা’। চারতলা বিশিষ্ট এই আধুনিক সেন্টারে একই ছাদের তলায় সর্বসাধারণের জন্য বিভিন্ন জনমুখী চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।
বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক ডাঃ অতীন্দ্রনাথ মন্ডল এবং তাঁর সহধর্মিণী চিকিৎসক ডাঃ সঞ্চিতা রায় মন্ডল-এর মূল উদ্যোগে এবং পৌলমী পোদ্দার পালচৌধুরী ও কার্তিক পোদ্দার-এর যৌথ প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নদীয়া জেলার বহু বিশিষ্ট সমাজকর্মী, চিকিৎসকমণ্ডলী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মূল উদ্যোক্তা ডাঃ অতীন্দ্রনাথ মন্ডল।
স্নেহধারা’-য় যেসব পরিষেবা পাওয়া যাবে
সম্পূর্ণ চারতলা ভবন জুড়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য আধুনিক পরিষেবাগুলো উপলব্ধ করা হয়েছে:
ডাক্তারদের চেম্বার: চারটি পৃথক বিশেষ চেম্বার।
ফিজিওথেরাপি: অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নিউরো ও অর্থোপেডিক ফিজিওথেরাপি।
বিশেষ শিক্ষা (Special Education): বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক ও বৌদ্ধিক উন্নয়নের কেন্দ্র।
স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি: কথা বলা বা উচ্চারণের সমস্যা সমাধানের আধুনিক থেরাপি।
মানসিক স্বাস্থ্য ও কাউন্সিলিং: মানসিক স্বাস্থ্য পরামর্শ, সাইকোথেরাপি এবং পেশাদার কাউন্সিলিং।
নেশা মুক্তি ও নিরাময়: মাদক ও বিভিন্ন নেশা থেকে স্বাভাবিক জীবনে ফেরানোর পুনর্বাসন ব্যবস্থা।
অডিওলজি থেরাপি: শ্রবণ সমস্যা সংক্রান্ত পরীক্ষা ও প্রয়োজনীয় থেরাপি।
পেইন ক্লিনিক: দীর্ঘদিনের বা ক্রনিক ব্যথার বিশেষায়িত চিকিৎসা।