ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অপূর্ণ ইতিহাস

admin
আগস্ট ৩১, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

অপূর্ণ ইতিহাস
—রাহুল রাজ

প্রেয়সীর আবেগভরা চোখে আহ্বান ছিল,
নিজেকে সঁপে দেওয়ার আকুলতা ছিল।
সুযোগ করে অবুঝ মন কে দিয়েছিল নিমন্ত্রণ।
নিজের বিলানো জোছনায় চেয়েছিল গ্রহণ।

সে দিতে চেয়েছিল বিলিয়ে সব,
আমিই নিতে পারিনি তা, বিবেকের বাধায়।

এতকাল পরে মন প্রশ্ন করে—
কেন সেদিন নিইনি আমি,
দেইনি সুযোগ ইতিহাস গড়ার?

জমা হিসেবের স্মৃতির খাতায় লেখা থাকল—
নদীর এত কাছে গিয়েও থাকা হলো তৃষ্ণার্ত,
মেঘের এত কাছে গিয়েও কুয়াশায় হলো না ভেজা।