ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লালমনিরহাটে জমির ড্রেন খুঁড়তে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ২০, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে জমির ড্রেন খুঁড়তে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক লালমনিরহাট।। জমির ড্রেন খুঁড়তে কৃষক মাটির নিচ থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার কৃষক আব্দুল আজিজ গ্রেনেডটি দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি থানায় নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, কৃষক আব্দুল আজিজ (৭০) নিজ জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন। এ সময় তিনি মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখে কাছে গিয়ে দেখেন এটি গ্রেনেডের মতো দেখতে। পরে তিনি সতর্কতার সঙ্গে এটি তুলে বাড়িতে নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী গ্রামবাসী তার বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কৃষক আব্দুল আজিজ বলেন, ‘মাটি খুঁড়তে গিয়েই গ্রেনেডটি দেখি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার বাড়ির পাশে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তখন তাদের হাতে গ্রেনেড দেখেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর গতিরোধে আশপাশের সেতু–কালভার্টে গ্রেনেড নিক্ষেপ করতেন তারা। সম্ভবত সেই সময়ের ফেলে রাখা কোনো গ্রেনেডই এটি।’

আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি ডিসপোজ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত এটি থানায় নিরাপদে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’