ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেমন আছো তুমি?

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কেমন আছো তুমি?

কেমন আছো তুমি?

— রাহুল রাজ

কেমন আছো তুমি?
প্রশ্ন করা অবান্তর।
উত্তর আমার জানা।
মনে করো নিরন্তর-
তবু প্রকাশ করা মানা।

অভিমানের অভিনয়
গোপন প্রেমের ভয়
শেষে লোকে জেনে যায়।
প্রেম মায়ায় মন নিরুপায়-

ধুরু ধুরু বুকে চোরা দৃষ্টি
স্মৃতী ফেরে মনে; একি অনাসৃষ্টি।
অগোচরে নিজেরে লুকাও।
কেমন আছো তুমি?
জানা উত্তর।
তবু আরো একবার দাও।

 

স/এষ