সরকারি কোষাগারে আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে ঈদের পর শুক্রবার ৩০ জুন সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশনের এ সংক্রান্ত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।
নির্দেশনাটি দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্কের চালান জমা/পে-অর্ডার সুবিধা দিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী ৩০ জুন খোলা থাকবে। সে অনুযায়ী ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হচ্ছে।
স/এষ।

