হিলি প্রতিনিধি:দিনাজপুরের হিলি স্থলবন্দর তথা হিলি-হাকিমপুর উপজেলা’র সকল উন্নয়নমুলক কর্মকান্ডে লিখনীর মাধ্যমে সহযোগিতা করায় হিলির ৬ জন টিভি প্রতিনিধিকে বিশেষ সন্মাননায় ক্রেষ্ট উপহার দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
দিনাজপুরের ঐতিহ্যবাহি হিলি নবারুন পাঠাগার ও ক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠবাষিকী উদযাপন অনুষ্ঠানে বুধবার রাতে এই কেষ্ট প্রদান করা হয়।
বিশেষ সন্মাননায় ভুষিত প্রতিনিধিরা হলেন -বৈশাখী টিভি‘র গোলাম মোস্তাফিজার রহমান মিলন, ডিবিসি নিউজ চ্যানেলের মাসুদুল হক রুবেল, বাংলাভিশনের মুরাদ ইমাম কবির,আরটিভি’র শেখ দেলোয়র, সময় টিভি’র শফিকুল ইসলাম, ইনডিপিন্ডেন্ট টিভি’র সাজ্জাদ হোসেন ও মাছরাঙ্গা’র হালিম আল রাজি ।
অনুষ্টানে হিলি কাষ্টমস সহকারী কমিশনার ফকরুল আমিন চৌধুরী ও হিলি ইমিগ্রেশন অফিসার আফতাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

