ঢাকামঙ্গলবার , ১৪ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাগেরহাটে এসএম কলেজ জাতিয়করায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি


আগস্ট ১৪, ২০১৮ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:

বাগেরহাটের মোরেলগঞ্জ এসএম কলেজ সহ সারা দেশে ২৭১ টি কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সোমবার সকালে আনন্দ র‌্যালি হয়েছে।
সরকারি এসএম কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে¡ অনুষ্ঠিত আনন্দ র‌্যালি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে সমাবেত হয়। সমাবেশে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশের ২৭১ টি কলেজ সরকারিকরণ করে প্রমান করলেন আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তিনি দেশের মানুষের জন্য নিবেদিত। দক্ষিনাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতু অচিরেই উম্মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতা দেখে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গুজব ছড়াচ্ছে। কিন্তু দেশের মানুষ এ ষড়যন্ত্র ও গুজবের বিরুদ্ধে রুখে দিতে সক্ষম হয়েছে।
আনন্দ র‌্যালিতে এসএম কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক তালুকদার সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। ##**ছবি দেয়া

স/জনী