কালজয়ী কবি ফররুখ আহমদের জন্ম ১০ জুন ১৯১৮। এ বছর ১০ জুন কবির শততম জন্মদিবস। এ উপলক্ষে ‘ফররুখ গবেষণা ফাউন্ডেশন’ আগামী ১০ জুন ২০১৭, শনিবার, বিকাল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে (৫ম তলা) এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। এত সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ববোর্ড। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন,সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। সভায় ‘জন্মশতবর্ষে কবি ফররুখ আহমদ ঃ উত্তরপ্রজন্মের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে সূচনা বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান, মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক কে আহমদ আলম (বিভাগীয় প্রধান, ইংরাজি বিভাগ, নর্দান ইউনিভার্সিটি)। আলোচনায় অংশ নেবেনÑ ডক্টর ফজলুল হক সৈকত, কবি হাসান আলীম, কবি আহমদ আখতার, কবি জাকির আবু জাফর, ডক্টর ফজলুল হক তুহিন, কবি ওমর বিশ্বাস, অধ্যাপক মহিবুর রহীম, অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি মানসুর আজিজ, হাসান রাউফুন, আফসার নিজাম প্রমুখ। ফররুখ আহমদের কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করবেন আমীরুল মু’মেনীন মানিক, মাহবুবু মুকুল ও তাওহীদুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করবেন বিশিষ্ট টিভি উপস্থাপক শরীফ বায়েজীদ মাহমুদ।
স/এষ্

